ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭/১০/২০২৫ ৩:২৮ পিএম

কক্সবাজার সরকারি কলেজের বাণিজ্য বিভাগের মেধাবী শিক্ষার্থী ইসরাত ফারহানা সুমি ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। ধারাবাহিক সাফল্যের ধারায় এটি তার আরেকটি উজ্জ্বল অর্জন।

এর আগে ২০২৩ সালে কক্সবাজারের উখিয়া উপজেলার পালং আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস (জিপিএ-৫) অর্জন করেছিল সুমি। সেই বছরই উপজেলা পর্যায়ে সর্বোচ্চ নম্বর পেয়ে উখিয়া উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হয় সে। এ উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং স্থানীয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

ইসরাত ফারহানা সুমি উখিয়ার রত্না পালং ইউনিয়নের রুহুল্লার ডেবা গ্রামের মৃত মোহাম্মদ ইসলাম ও শাহীন আক্তারের মেয়ে। তিনি উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, কোটবাজার দোকান মালিক সমিতি লিমিটেডের সাবেক অর্থ সম্পাদক মোহাম্মদ হোসেন এবং দৈনিক ইনানী পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম রুবেল এর ভাগ্নি।

নিজের এই সাফল্যের জন্য সুমি শিক্ষকদের দিকনির্দেশনা ও পরিবারের সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে একজন সুনাগরিক হিসেবে সমাজে অবদান রাখতে চায় সে। এজন্য সকলের দোয়া প্রার্থনা করেছে মেধাবী এই শিক্ষার্থী।

পাঠকের মতামত

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

অভাবকে হার মানিয়ে কক্সবাজারের নীলার আমেরিকা যাত্রা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন কক্সবাজারের মেয়ে নীলা ওয়ান রাখাইন। যুক্তরাষ্ট্রের তিনটি ...

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...

৪৭তম বিসিএসে উখিয়ার রেকর্ড: এক ইউনিয়ন থেকে চারজন বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চার মেধাবী ...
Single Page Footer