দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...



কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং টিভি টাওয়ার এলাকায় হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবককে পড়ে থাকতে দেখেছেন স্থানীয়রা।
বুধবার (১৫) রাত আনুমানিক ১২ টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমের বরাতে বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, যুবকটি কে বা কোথা থেকে এসেছে তা এখনো শনাক্ত করা যায়নি।
এদিকে মানবিক দৃষ্টিকোণ থেকে স্থানীয়রা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি আরও ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে দ্রুত তার পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে খবর পৌঁছানো যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করে মরদেহ উদ্ধারপূর্বক পরিচয় শনাক্ত করতে উদ্বেগ নেয়া হয়েছে।
পাঠকের মতামত