ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯/০৫/২০২৬ ১:৪৫ এএম

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ি কাশেম মার্কেট এলাকায় সালিশকে কেন্দ্র করে সৌদি প্রবাসী কায়সার মিয়ার ওপর সঙ্ঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। সোমবার (১৮ মে) রাত এশার নামাজের পর এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১৬ মে) দক্ষিণ সোনাইছড়ির জাফর আলমের বাড়িতে কিছু মেহমান বেড়াতে যান। রাতের দিকে তারা নিজ গন্তব্যে ফেরার সময় দক্ষিণ সোনাইছড়ির বদিউল আলমের ছেলে ছৈয়দ নুরের নেতৃত্বে একদল ব্যক্তি তাদের পথরোধ করে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে।

ঘটনাটি জানাজানি হলে জাফর আলম বিষয়টি স্থানীয় সালিশকার ও সৌদি প্রবাসী কায়সার মিয়াকে অবগত করেন। রবিবার (১৭ মে) বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হলে ছিনতাইকৃত মালামাল স্থানীয় গ্রাম পুলিশের হেফাজতে জমা রাখা হয়। পরদিন এশার নামাজ শেষে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কাশেম মার্কেট এলাকায় পৌঁছালে কায়সার মিয়ার ওপর অতর্কিত হামলা চায়ায় অভিযুক্ত ছৈয়দ নুরের নেতৃত্বে একটি সঙ্ঘবদ্ধ দল। পরে স্থানীয় লোকজন আহত কায়সার মিয়াকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন বলে জানায় কায়সারের পরিবার।

 

বিস্তারিত আসছে…….

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের জেরে উখিয়ায় ১১৪ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের ...

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...
Single Page Footer