
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারের উখিয়া উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উখিয়া বটতলী-সিকদার বিল সড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার, সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকৌশলীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণ করা হবে।


পাঠকের মতামত