উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১/০৭/২০২৬ ৭:৩৫ এএম

উখিয়ায় পানিবন্দি মানুষের মাঝে নষ্ট ত্রাণ বিতরণ
কক্সবাজারের উখিয়া উপজেলার সোনারপাড়া এলাকার ডেইলপাড়ায় পানিবন্দি পরিবারের মধ্যে বিতরণ করা সরকারি ত্রাণসামগ্রীর মান নিয়ে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ত্রাণের মধ্যে থাকা কিছু ডাল নষ্ট ও ব্যবহার অনুপযোগী ছিল।

এ ঘটনায় উপজেলা প্রশাসন তদন্ত করে ক্ষতিগ্রস্তদের নতুন ত্রাণ দেওয়ার উদ্যোগ নিয়েছে।
শুক্রবার (১০ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে কয়েকদিন ধরে জলাবদ্ধতায় আটকে থাকা শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, তেল, মরিচের গুঁড়া ও হলুদের গুঁড়া বিতরণ করা হয়।

ত্রাণ পাওয়ার পর কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, ডালের প্যাকেটে উৎপাদন কিংবা মেয়াদোত্তীর্ণের কোনো তথ্য উল্লেখ ছিল না। তাদের ভাষ্য, প্যাকেট খুলে দেখা যায় ডালের একটি অংশ জমাট বাঁধা ও আঠালো হয়ে গেছে, যা খাওয়ার উপযোগী নয়।

ডেইলপাড়ার বাসিন্দা মো. আব্দুল হামিদ বলেন, কয়েক দিন ধরে পানিবন্দি অবস্থায় কষ্টে দিন কাটানোর পরও তারা ভালো মানের খাদ্যসামগ্রী পাননি। এমন পরিস্থিতিতে নষ্ট খাদ্যসামগ্রী বিতরণে তারা হতাশ।

আরেক ভুক্তভোগী বলেন, দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোর পরিবর্তে নিম্নমানের ত্রাণ দেওয়া দুঃখজনক। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও মানসম্মত খাদ্যসামগ্রী বিতরণের দাবি জানান।

অভিযোগের বিষয়ে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার বলেন, বিষয়টি তিনি তদন্ত করে দেখেছেন। তার ভাষ্য, ত্রাণসামগ্রীর মেয়াদ শেষ হয়নি, তবে সংরক্ষণের সময় বাতাস প্রবেশ করায় কিছু প্যাকেট নষ্ট হয়ে গেছে।

তিনি আরো বলেন, প্রায় ৩০ থেকে ৫০ জনের মধ্যে এমন ত্রাণ গেছে। যারা নষ্ট ত্রাণ পেয়েছেন, তাদের পরিবর্তে ভালো মানের ত্রাণসামগ্রী দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

তারা ভবিষ্যতে ত্রাণ বিতরণের আগে খাদ্যসামগ্রীর মান নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...