জুমার দিন মসজিদে পানির সংকট

উখিয়ায় দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাটে জনদুর্ভোগ

বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ১৯/০৬/২০২৬ ৩:৩৪ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলায় শুক্রবার (১৯ জুন) ভোর থেকে দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় জনজীবনে ব্যাপক দুর্ভোগ দেখা দিয়েছে। তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হন। বিশেষ করে জুমার দিনে উপজেলার বিভিন্ন মসজিদে পানির সংকট দেখা দেওয়ায় মুসল্লিদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দা ও মুসল্লিরা জানান, ভোর থেকে বিদ্যুৎ না থাকায় অনেক এলাকায় পানির পাম্প চালানো সম্ভব হয়নি। ফলে কয়েকটি মসজিদের অজুখানায় পানি সরবরাহ ব্যাহত হয়। এ কারণে অনেকে বাড়ি থেকে অজু করে মসজিদে যান কিংবা বিকল্প উৎস থেকে পানি সংগ্রহ করতে বাধ্য হন।

এদিকে দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণ জানতে উখিয়া পল্লী বিদ্যুতের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন গ্রাহকরা। স্থানীয়দের দাবি, উখিয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) কাইজার নুরের সরকারি ও ব্যক্তিগত নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় কয়েকজন গ্রাহক অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে উখিয়ার বিভিন্ন এলাকায় ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিংয়ের ঘটনা বেড়েছে। এতে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা কার্যক্রম এবং দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। তারা বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নয়ন ও সমস্যার স্থায়ী সমাধানে কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন।

এ বিষয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সচেতন মহলের মতে, বিদ্যুৎ সরবরাহে ঘন ঘন বিঘ্নের কারণ চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া প্রয়োজন। পাশাপাশি গ্রাহকদের কাছে নিয়মিত তথ্য প্রদান এবং জরুরি পরিস্থিতিতে দায়িত্বশীল কর্মকর্তাদের সহজলভ্যতা নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তারা।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer