জসিম উদ্দিন টিপু, টেকনাফ
প্রকাশিত: ২৫/০৭/২০২৬ ৪:৪২ পিএম , আপডেট: ২৫/০৭/২০২৬ ৪:৪২ পিএম

কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ডের অভিযানে এক আওয়ামী লীগ নেতা হাফেজ উল্লাহকে ইয়াবাসহ আটক করা হয়েছে। আটক ওই আওয়ামী লীগ নেতাকে মাদক আইনে মামলা রুজু করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ইয়াবাসহ আটক আওয়ামী লীগ নেতা হাফেজ উল্লাহ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পদক বলে জানাগেছে।
কোস্টগার্ড সুত্র জানায়,২৪ জুলাই (জুমাবার) গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন ইনানী কর্তৃক টেকনাফ থেকে কক্সবাজারগামী যাত্রীবাহি বাসে অভিযান চালিয়ে ৪হাজার ৫শ পিচ ইয়াবাসহ টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাফেজ উল্লাহকে হাতে নাতে আটক করেন। হাফেজ উল্লাহ টেকনাফ সদর ইউনিয়নের ডেইলপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পৌর এলাকার জনৈক ওমর ছিদ্দিকের জামাতা।
কোষ্টগার্ডের মিডিয় কর্মকর্তা লে: কমান্ডার বিএন সুমন আল মুকিত সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াবাসহ আটক ব্যাক্তিকে মাদক আইনে মামলা রুজু করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরো জানান, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত রাখবে। এদিকে টেকনাফ উপজেলা আওয়ামী লীগের দায়িত্বশীল এক নেতার সাথে কথা বলে জানাগেছে, হাফেজ উল্লাহ আওয়ামী লীগের বহিস্কৃত সাবেক নেতা। এর আগেও তিনি ইয়াবা নিয়ে আটক হয়েছিলেন। ওই সময়ে তাকে দল থেকে বহিস্কার করা হয়।##

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...
Single Page Footer