মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিত
উখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই ২০২৬) রাতে সংগঠনের নিজ কার্যালয়ে সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে মোহাম্মদ রশিদ সভাপতি এবং হারুন রশিদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি ইব্রাহিম আরফাত, যুগ্ম সাধারণ সম্পাদক নাঈমুল হাসান, সাংগঠনিক সম্পাদক ইমরান নাজির, সহ-সাংগঠনিক সম্পাদক আফরিন ফয়সাল, অর্থ সম্পাদক সালাহ উদ্দিন, প্রচার সম্পাদক সোহেল রানা খোকন, ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম, সহ-ক্রীড়া সম্পাদক নাবিল ওয়াহিদ এবং নির্বাহী সদস্য খাইরুল আমিন, রানা, ইমরান বাপ্পি, আজিজ, জসিম, রাসেল ও হাশেম।
সভায় নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের ঐতিহ্য ধরে রেখে এলাকার সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা, যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকেই গয়ালমারা রয়েল এসোসিয়েশন এলাকার বিভিন্ন সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। স্থানীয়দের সহযোগিতায় সংগঠনটি বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে ইতোমধ্যে প্রশংসা অর্জন করেছে।


পাঠকের মতামত