নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০/০৫/২০২৬ ২:৩৪ পিএম , আপডেট: ২০/০৫/২০২৬ ২:৩৫ পিএম

★ জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়াচ্ছে অস্বাস্থ্যকর বেকারী পণ্য, অভিযোগ উখিয়ায়
★ টাকা দিলে প্রশাসন ম্যানেজ – বিস্ফোরক মন্তব্য বেকারি পরিচালকের

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে অবস্থিত আর রহমান বেকারী এন্ড কনফেকশনারী নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটিতে অপরিচ্ছন্ন পরিবেশে কেক, বন, বিস্কুটসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি ও বাজারজাত করা হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

সোমবার (১৯ ই মে)  বিকেলে অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গেলে গণমাধ্যমকর্মীরা বেকারির ভেতরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও সংরক্ষণের দৃশ্য দেখতে পান। এসময় খাদ্যপণ্য তৈরির কক্ষের চারপাশে অপরিচ্ছন্ন পরিবেশ, অপরিষ্কার সরঞ্জাম ও অস্বাস্থ্যকর অবস্থার বিভিন্ন চিত্র উঠে আসে।

এ বিষয়ে প্রতিষ্ঠানের পরিচালকের সঙ্গে কথা বলতে চাইলে তিনি স্পষ্ট কোনো বক্তব্য দিতে অনীহা প্রকাশ করেন।  তিনি বলেন উপরে টাকা দিলে সব ম্যানেজ হয়ে যায় বলেও মন্তব্য করেছেন।

এদিকে উখিয়া উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ নুরুল আলম জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সচেতন মহল জনস্বাস্থ্য রক্ষায় দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ এবং নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন।

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের জেরে উখিয়ায় ১১৪ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের ...

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...
Single Page Footer