প্রকাশিত: ১৯/০৫/২০২০ ৮:৪৮ পিএম

ইমাম খাইর, কক্সবাজার::
কক্সবাজার সদরের ঈদগাঁওতে বিভিন্ন দোকানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার।

এ সময় ৬ দোকানদারকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইনের নেতৃত্বে মঙ্গলবার (১৯ মে) এ অভিযান চালানো হয়।

অভিযানে দন্ডিত প্রতিষ্ঠানসমূহ হলো- জামান ক্লথ ষ্টোর এন্ড টেইলার্স ৭ হাজার, সিলভার টেইলার্স ৫ হাজার, মেসার্স পোকখালী ষ্টোর ৫ হাজার, বিছমিল্লাহ ষ্টোর ৩ হাজার, মেসার্স নুরুল হক ষ্টোর ৫ হাজার ও মেসার্স রাসেল এন্টার প্রাইজ ১ হাজার টাকা।

প্রশাসনের নির্দশ না মেলে প্রতিষ্ঠান খোলা রাখা, দোকানে মূল্য তালিকা না থাকা, ক্রয় রশিদ সংরক্ষণ না করা, নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে পণ্য বিক্রয় করা, সঠিকভাবে মূল্য তালিকা হালনাগাদ না করায় এসব ব্যবসা প্রতিষ্ঠানকে দণ্ড প্রদান করা হয়েছে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইন।

তিনি জানান, বাজার তদারকিকালে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য, মজুদ ও সরবরাহ বিষয়ে বিভিন্ন কাঁচা ও মুদি দোকানে যাচাই বাছাই করা হয়। বাজারে কোন পণ্যের সংকট নেই এবং কাঁচা সবজির দাম কিছুটা কমেছে। এছাড়া অন্যান্য দ্রব্যের মজুদ সরবরাহ স্বাভাবিক রয়েছে। রমজান মাস উপলক্ষে বাজারে কোন পণ্যের দাম বৃদ্ধি না করার জন্য ব্যবসায়িদের নির্দেশনা দেওয়া হয়েছে এবং পণ্যের মূল্য তালিকা অনুযায়ী বিক্রি করার জন্য বলা হয়েছে। ব্যবসায়ীদের সামাজিক দূরত্ব বজায় রেখে বিক্রি করার জন্য পরামর্শ দেওয়া হয়।
জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অব্যাহত থাকবে ।

অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা নির্বাচন অফিসের স্টোর কিপার জিল্লুর রহমান।

অভিযানে সার্বিক নিরাপত্তা প্রদান করেন সদর মডেল থানা পুলিশের এক দল সদস্য।

পাঠকের মতামত

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...

কক্সবাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শাখা থেকে গ্রাহকের ৩৩ লক্ষাধিক টাকা উধাও -থানায় জিডি

কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশনস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ঈদগাহ শাখা থেকে এক গ্রাহকের হিসাব থেকে ...