প্রকাশিত: ০৩/০৯/২০১৬ ৯:১১ পিএম

emhs [Max Width 640 Max Height 480]সেলিম উদ্দিন, ঈদগাঁও ::

ইসলাম শান্তির ধর্ম, ইসলামে জঙ্গীবাদের কোন স্থান নেই, তোমাদেরকে মিথ্যের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, যুদ্ধ করতে হবে। মূল্যবোধ  ও নৈতিক শিক্ষায় সর্বোচ্চ শিক্ষিত হয়ে জঙ্গীদের বিরুদ্ধে লড়ে যেতে হবে সকলকে একসাথে। গতকাল ৩ সেপ্টেম্বর শনিবার দুপুরে দেশের অন্যান্য স্থানের মত জেলার ঐতিহ্যবাহী ও প্রাচীণতম বিদ্যাপীঠ ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয় আয়োজিত জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রামু কক্সবাজার থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল একথা বলেন।

বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদ সভাপতি ও কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলওয়াত করেন শিক্ষার্থী তামিম ও গীতা পাঠ করেন মুক্তা ধর। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আবু তালেব। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আবদুল মালেক, সুমাইয়া আক্তার সুইটি ও ইয়াছমিন আক্তার। সিনিয়র শিক্ষক এস. এম. তারিকুল হাসান তারেকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শিক্ষকবৃন্দের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন শিক্ষক আবু তাহের, মোঃ রশিদ, এবং মোঃ ইব্রাহীম। বক্তব্য রাখেন অভিভাবক সদস্য আবদুচ ছালাম হেলালী। উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য নুরুল আমিন, শিক্ষক শফিক আহমদ, জাফর আলম,  মোক্তার আহমদ, আবদুল মজিদ খান, সিরাজুল হক, নুরুল কবির,পূর্ণাম পাল, মোঃ আলম, আখি প্রভা দে, শেখর কান্তি দে, সালমিরা সোলতানা সোমা, রিমা পাল, আনিসুল হক, অফিস সহকারী শামশুল আলম, গ্রন্থগারিক ফাতেমা আক্তার, ৪র্থ শ্রেণির কর্মচারী বাবুল কান্তি দে , বাবুল দাশ, সোনাধন মল্লিক, সুনন্দ দাশ, আয়া আল্পনা পাল, কক্সবাজার সদর উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান আজাদ, গর্জনিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, সদর উপজেলা যুবলীগ সহসভাপতি মিজানুল হক, জালালাবাদ ইউপি প্যানেল চেয়ারম্যান ওসমান সরওয়ার ডিপু, এবং ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবু হেনা বিশাদ। অনুষ্ঠান পরবর্তী প্রধান অতিথি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে খোঁজ খবর নেন এবং বিগত পরীক্ষায় এসএসসি ও জেএসসি পরীক্ষার ফলাফলে সন্তোষ প্রকাশ করেন।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...