প্রকাশিত: ২১/০৯/২০১৬ ৬:৫২ এএম

শাহিদ মোস্তফা শাহিদ, ঈদগাঁও ::
কক্সবাজার সদরের ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদ থেকে ইয়াবাসহ এক নারীকে আটক করেছে পুলিশ। ১৯ সেপ্টেম্বর রাত ১০টার দিকে তার নিজবাড়ী থেকে ১৪০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করে। আটককৃত নারী স্থানীয় আবদু শুক্কুরের স্ত্রী আমেনা বলে পুলিশ জানায়। সূত্রে জানা যায়, পুলিশের রাত্রিকালীন ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আমজাদ আলী চৌধুরীসহ সঙ্গীয় ফোর্স তার বাড়ীতে অভিযান চালায়। এসময় ১৪০ পিস রক্ষিত মরণ নেশা ইয়াবা উদ্ধার করা হয়। পরদিন সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে সোপর্দ করেন বলে জানান এসআই আমজাদ।

পাঠকের মতামত

পাহাড়ে জিম্মি, সাগরে মৃত্যু: টেকনাফে মানবপাচারের ভয়াবহ নেটওয়ার্ক

টেকনাফের গহিন পাহাড় থেকে বঙ্গোপসাগরের উপকূল পর্যন্ত মানবপাচারকারীদের তৎপরতা থামছে না। কখনো চাকরির প্রলোভন, কখনো ...

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

‎দীর্ঘ সময় বন্ধ থাকার পর সম্প্রতি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ...