প্রকাশিত: ২০/০৮/২০১৬ ৯:২৩ পিএম

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
কক্সবাজার সদর উপজেলার ইসলামপুরে পরিত্যক্ত পুকুরের পানিতে ডুবে এক শিশুর করুন মৃত্যু হয়েছে। শিশুটির নাম মুহাম্মদ মিশকাত (২) বর্নিত ইউনিয়নের ৯ নং ওয়ার্ড এলাকার উত্তর খাঁনঘোনা গ্রামের আবদুল মান্নানের প্রথম পুত্র। ২০ আগষ্ট সকাল সাড়ে ১১ টায় ঘটে এ ঘটনা। প্রাপ্ত তথ্যে জানা যায়, আবদুল মান্নানের শিশু পুত্র মিশকাত মঙ্গলবার সকালে বাড়ির লোকজনের অজান্তে পার্শ্ববর্তী পরিত্যক্ত পুকুরের পানিতে ডুবে যায়। খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে ইসলামপুর বাজারে জনৈক চিকিৎসকের নিকট নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ৯ নং ওয়ার্ড মেম্বার কবির আহমদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। শিশুটির মৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমে এসেছে।

পাঠকের মতামত

কক্সবাজারে হোটেল-রেস্তোরাঁর বর্জ্য থেকে তৈরি হচ্ছে জৈব সার

কক্সবাজারে পর্যটনকেন্দ্রিক প্রতিষ্ঠানগুলোর বর্জ্য ব্যবহার করে তৈরি হচ্ছে জৈব সার। হোটেল-মোটেল ও রেস্তোরাঁয় রান্নার পরিত্যক্ত ...

কক্সবাজার সৈকতে শাওয়ার, চেঞ্জিং রুম ও রাতের আলোর পরিকল্পনা

পর্যটকদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা বাড়াতে কক্সবাজার সমুদ্রসৈকতে ফ্রেশ ওয়াটার শাওয়ার, চেঞ্জিং রুম, লকার, ক্যাফে, পর্যটক ...
Single Page Footer