ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৫/০৮/২০২৬ ৮:২৫ এএম

কক্সবাজারের ইনানীর বেওয়াচ রিসোর্টের সুইমিংপুলে গোসল করতে নেমে মিরাজ খান (৩৮) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তিনি মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা যায়, স্ত্রী-সন্তানসহ দুই দিনের ভ্রমণে কক্সবাজারে আসেন মিরাজ খান। তারা ইনানীর বে ওয়াচ রিসোর্টে অবস্থান করছিলেন। মঙ্গলবার দুপুরে রিসোর্টের সুইমিংপুলে গোসল করতে নামার একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে বিকেল ৪টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের দাবি, মিরাজ খান আগে থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন। তাদের ধারণা, সুইমিংপুলে নামার পর হৃদরোগজনিত সমস্যায় তিনি অসুস্থ হয়ে পড়েন।

নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সুত্র, টিটিএন

পাঠকের মতামত

রিসোর্ট ভাড়া নিয়ে সাইবার আস্তানা,কক্সবাজারে গ্রেপ্তার ৬ বিদেশি রিমান্ডে

কক্সবাজারের মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টে গোপন আস্তানা গেড়ে আন্তর্জাতিক সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার চীন ও তাইওয়ানের ...
Single Page Footer