প্রকাশিত: ১২/০৫/২০১৬ ১০:২০ পিএম
sinhaঢাকা: বিচারক ও আইনজীবীদের মাঝে কিছুটা দূরত্ব আছে, এই দূরত্ব দূর করতে সাংস্কৃতিক অনুষ্ঠান ভুমিকা রাখবে বলে মনে করছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিনি বলেন, আমি যখন কোর্টে বসে যাই, স্বীকার করি, তখন আমার ভিতরে এই মেজাজটা থাকে না। বিশেষ করে আমি মামলাগুলোকে একটু কন্ট্রোলে নিয়ে আসছি। আমি এখন একটু লিবারেল হব।

বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বর্ষবরণ অনুষ্ঠান আয়োজনের জন্য আইনজীবী সমিতিকে ধন্যবাদ জানিয়ে প্রধান বিচারপতি বলেন, যদিও এটা একচুয়েলি একটু লেট। আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই। এ রকম একটি উদ্যোগ এ্যট লিস্ট এ রকম একটা অনুষ্ঠান হলে আমাদের আইনজীবীদের মধ্যে যে দূরত্ব থাকে সেটা কমে যাবে। একই সঙ্গে এটা বিচারক ও আইনজীবীদের মধ্যে যেটুকু দূরত্ব আছে তা কমাবে।

তিনি আরও বলেন, বিশেষ করে আমি মামলাগুলো একটু কন্ট্রোলে নিয়ে আসছি। আমি এখন একটু লিবারেল হব। আজকে আমরা গান শোনার জন্য আসছি। আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ঠিক সময়ে পহেলা বৈশাখে আপনারা করবেন, বিচার বিভাগের থেকে যদি কোনো সহযোগিতা লাগে, আমি অবশ্যই আপনাদের সহযোগিতা করব।

আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন প্রধান বিচারপতিকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি যে লিবারেল হবেন এটা আমাদের উৎসাহ যুগিয়েছে। আজকে কিছু বলার দিন নয়, তারপরও বলব, হাইকোর্টে অনেকদিন ধরে আগাম জামিন বন্ধ রয়েছে। এছাড়া কোর্টগুলো আরেকটু ভালো হওয়া দরকার।

আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি মির্জা হোসেইন হায়দার, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আব্দুল বাসেত মজুমদার উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

 

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক: পররাষ্ট্রমন্ত্রী

টেকনাফ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সংঘাত সৃষ্টি হওয়ায় রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা দেখা ...