প্রকাশিত: ২৮/০৭/২০১৬ ৮:১১ এএম

নিউজ ডেস্ক::
কক্সবাজারের উখিয়া উপজেলার উখিয়া ডিগ্রি কলেজের অফিস সহকারী মো. আবদুর রহিমকে এমপিওতে পুনঃ অন্তর্ভুক্তকরণসহ ১২ মাসের বকেয়া বাবদ এক লাখ ১৯ হাজার ১৬ টাকা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়ছে। বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেলে এমপিও প্রদান সংক্রান্ত চূড়ান্ত অনুমোদন কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. শেখ মো. ওয়াহিদুজ্জামান।

দৈনিকশিক্ষার হাতে থাকা কাগজে দেখা যায়, উখিয়া কলেজ থেকে পদত্যাগ করায় অফিস সহকারী আব্দুর রহমানের স্থলাভিষিক্ত হিসেবে নতুন নিয়োগ দিয়ে এমপিওভুক্ত করার জন্য প্রতিষ্ঠান থেকে আবেদন করা হয়। কিন্তু ভুলে অফিস সহকারী আবদুর রহিমের নাম ২০১৫ সালের জুলাই মাসের এমপিওতে বাদ পড়ে যায়। আবদুর রহিমের ২০১৫ সালের জুলাই মাস থেকে ২০১৬ সালের জুন পর্যন্ত ১২ মাসের বকেয়া বাবদ এক লাখ ১৯ হাজার ১৬ টাকাসহ পুনঃ এমপিওতে তার নাম অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

পাঠকের মতামত

রিসোর্ট ভাড়া নিয়ে সাইবার আস্তানা,কক্সবাজারে গ্রেপ্তার ৬ বিদেশি রিমান্ডে

কক্সবাজারের মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টে গোপন আস্তানা গেড়ে আন্তর্জাতিক সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার চীন ও তাইওয়ানের ...
Single Page Footer