প্রকাশিত: ০৭/০৫/২০১৮ ৯:১৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:১২ এএম

বার্তা পরিবেশক :

উখিয়ার কৃতি সন্তান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইফুল্লাহ মকবুল মুর্শেদ ৭ দিনের রাষ্ট্রিয় সফরে থাইল্যান্ড গেছেন। ৬ মে বেলা দেড়টায় থাইল্যান্ডের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন। ৭ দিনের সফরে থাইল্যান্ডে সরকারি প্রশিক্ষনে অংশগ্রহন করবেন এবং কয়েকটি সরকারি সেমিনারে যোগদান করবেন। আগামি ১৩ মে তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে। উল্লেখ্য, এ বছরের ১৪ জানুয়ারি তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসাবে দায়িত্ব দেওয়া হয়। তিনি উখিয়া উপজেলার ঘিলাতলি গ্রামের বীর মুক্তিযোদ্ধা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্থ সহচর মরহুম বি,কম আলী আহমদের একমাত্র সন্তান। ইতিপূর্বে তিনি জেলা প্রশাসক হিসাবে নোয়াখালীর ফেনিসহ বিভিন্ন জেলায় সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ন সচিব ও বাধ্যতামুলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ও পরীবিক্ষণ ইউনিটের পরিচালক হিসাবে ও দায়িত্ব পালন করেন।

পাঠকের মতামত

শাহপরীর দ্বীপে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পশ্চিম উত্তরপাড়ায় জমি নিয়ে পূর্বশরিয়তের জের ধরে কবির আহমদ চৌকিদারের ...

উখিয়ায় জলবায়ু ঝুঁকির প্রভাবে শিশুদের সুরক্ষায় তরুণ গবেষকদের তথ্য প্রকাশ

কক্সবাজারের উখিয়ায় জলবায়ু ঝুঁকি প্রবণতা ও সক্ষমতা যাচাই বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ...

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে বাস-ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষ, মারা গেল বাবা-মেয়ে

সাতকানিয়ায় মিনি বাসের সাথে সিএনজিচালিত ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে বাবা–মেয়ে নিহত ও ৪ জন আহত হয়েছে। ...