প্রকাশিত: ১৬/০৮/২০১৬ ৮:১১ এএম

এম,এস রানা::

খুনিয়া পালংয়ে স্বামীর অবর্তমানে ঘরবাড়ি বিক্রি করে মুল্যবান আসবাব পত্র মোটা অংকের টাকা নিয়ে ও সন্তান ফেলে  চলে গেলেন এক  প্রবাসীর  স্ত্রী, সন্তানের কষ্টে অর্জিত টাকা উদ্বার করে পুত্র বধুকে ফিরিয়ে আনতে সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে বৃদ্বা জান্নাতারা বেগম (৭০)।
জানা যায় রামু উপজেলা খুনিয়া পালং ইউনিয়নের ধেছুয়া এলাকার আবদুল গনির পুত্র ছলিম উদ্দিন প্রকাশ মোঃ সোলেমানের সাথে গত ২০০৪ সালের ২৫ জানুয়ারী সমাজিক ভাবে বিয়ে হয় পার্শবর্তি উখিয়া উপজেলার ফলিয়া পাড়া গ্রামের জাফর আলমের কন্যা আয়েশা বেগমের সাথে।
বিয়ের পর তাদের সংসার সুন্দর ভাবে চলে আসছিল এর মধ্যে তাদের সংসারে দুই সন্তান একরামুল হক(১০) ও সাজ্জাদুল হক(৭)  এদিকে সংসারের সচ্ছলতা ও আগামির কথা চিন্তা করে স্বামী ছলিম উদ্দিন  গত তিন বছর পুর্বে পাড়ীঁ জমায়  সপ্নের দেশ মালেশিয়া। বৃদ্বা জান্নাতারা বলেন তার ছেলের প্রতি মাসে নিয়মিত টাকা পাঠাত  জমি ক্রয় করে বাড়ি নির্মান করার জন্য।  প্রবাস থেকে পাঠানো তিন লক্ষাধিক টাকা বাড়ির আসবাব পত্র নিয়ে ও বাড়ি টি বিক্রি করে দিযে চলে যায়, যাওয়ার সময় বড় ছেলে একরামুল হক কে রেখে সাথে নিয়ে যায় ছোট ছেলে সাজ্জাদ কে তিনি আরো বলেন  আমার ছেলের মালেশিয়া যাওয়ার পর থেকে পুত্র বধু আয়েশা পরকিয়াতে লিপ্ত হয়ে  তার পাঠানো টাকা বেপরোয়া ভাবে খরচ করতে থাকে।  আমার ছেলে ও আমরা তাকে বেপরোয়া চলা থেকে বিরত রাখতে পারিনি, সর্বশেষ কষ্টের্জিত ঘামের টাকা আত্নসাৎ করার জন্য কক্সবাজার নোটারী পাবলিকে গিয়ে ছলিম উদ্দিন কে তালাক প্রদান করে। স্বামীর অনুপস্হীতিতে তার সহায় সম্বল টাকা পয়সা আত্নসাৎ করার জন্য মিথ্যা অভিযোগ দয়েরের মধ্যমে তালাক প্রদান করা কে অমানবিক ও চরম প্রতারনা বলে মন্তব্য করেছে এলাকাবাসী। স্বামী ছলিম উদ্দিন অচিরেই দেশে ফিরে এসে তার প্রতারক ও টাকা নিয়ে পলায়ন কারী স্ত্রীর বিরুদ্বে আইনগত ব্যবস্হা গ্রহন করবেন বলে জানা গেছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer