ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯/০৯/২০২৬ ৮:২৪ এএম

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের জেদ্দায় ঘুমের মধ্যে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আব্দুল্লাহ আল ফয়েজ (২৭) নামে এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টার দিকে জেদ্দা শহরের নিজ কক্ষে তার মৃত্যু হয়।

নিহত মোহাম্মদ ফয়েজ উপজেলার নলুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত আবু বক্করের ছেলে। তিনি অপর দুই ভাইসহ সৌদি আরবের জেদ্দা শহরে একটি বোরকার দোকান করতেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেন নিহতের মামা মোরশেদুল আলম চৌধুরী বলেন, তারা তিন ভাই মামুনুর রশিদ, ফয়সাল ও ফয়েজ মিলে সৌদি আরবের জেদ্দা শহরে ৩টি বোরকার দোকান পরিচালনা করত।

শুক্রবার জুমার নামাজে যাওয়ার জন্য অন্যরা ফয়েজকে তার কক্ষ থেকে ডাকতে গেলে সে সাড়া দেয়নি। এরপর দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ফয়েজকে মৃত ঘোষণা করেন।

নিহতের খালাতো ভাই মোহাম্মদ শাহেদ বলেন, ইতোমধ্যে সৌদি আরব থেকে তার মরদেহ দেশ আনার প্রক্রিয়া শুরু হয়েছে। দুই দেশের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে তার মরদেহ দেশে আনা হবে।

পাঠকের মতামত

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...