প্রকাশিত: ০৩/০৮/২০১৬ ৯:৪২ পিএম

ফেনীর পরশুরাম সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ওবাউন্মি আডুয়া আবডুন (৩৫) নামে এক নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বিজিবি। বুধবার সকালে সীমান্ত এলাকার মজুমদার হাট নামক স্থানের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজেবির সদস্যরা বিলোনীয়া সীমান্তের মজুমদার হাট এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি গত ১৩ ফেব্রুয়ারি ভারতের ভিসা নিয়ে মুম্বাইতে প্রবেশ করে। পরবর্তীতে ভারতের আগরতলা হয়ে বিলোনীয়া সীমান্ত দিয়ে ২ আগস্ট বাংলাদেশে প্রবেশ করে।

বিজিবির সদস্যরা তার কাছ থেকে নাইজেরিয়ান পাসপোর্ট, ৪৫ হাজার ভারতীয় রুপি, ল্যাপটপ, ৪টি মোবাইল সেট, বিভিন্ন প্রকার ভারতীয় ঔষধসহ মালামাল জব্দ করে।

আটককৃত নাইজেরিয়ান নাগরিকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানায় বিজিবি।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer