প্রকাশিত: ০৩/০৩/২০১৭ ১০:৩৬ এএম

ঢাকা: ধর্ম বিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, সৌদি সরকারের সহায়তায় দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০টি আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত মডেল মসজিদ-কাম-ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করা হবে।

বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সদস্য গোলাম দস্তগীর গাজীর এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, পরিকল্পনা অনুযায়ী ধর্ম বিষয়ক মন্ত্রণালয়াধীন ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।

তিনি প্রকল্প অনুমোদিত হলে ওই প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জে জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ-কাম ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করা হবে।

সরকারি দলের সদস্য এস এম মোস্তফা রশিদীর এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেন, ২০১৪ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ৯ হাজার ৫৮ জন ব্যক্তি সরকারি ব্যবস্থাপনায় নিজ খরচে হজ পালন করেছেন।

মন্ত্রী বলেন, ২০১৪ সালে ১ হাজার ৫০৬ জন, ২০১৫ সালে ২ হাজার ৭৩৯ জন ও ২০১৬ সালে ৪ হাজার ৮১৩ জন নিজ খরচে হজ পালন করেছেন।

মতিউর রহমান বলেন, মন্ত্রিপরিষদ বৈঠকে অনুমোদিত প্যাকেজে (এ-প্যাকেজ ও বি-প্যাকেজ) বর্ণিত অর্থ সরকার নির্ধারিত ব্যাংকে জমাদানের মাধ্যমে কোন ব্যক্তি প্রাক-নিবন্ধন ও নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করে সরকারিভাবে বা সরকারি ব্যবস্থাপনায় নিজ অর্থ ব্যয়ে হজে যেতে পারেন।

সূত্র: বাসস

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer