২ লাখ ইয়াবা উদ্ধারের অভিযোগ, এজাহারে ৬৭ হাজার! অধরা মূল হোতারা

সাবেক ইউপি সদস্য বখতিয়ারের বাইকে ইয়াবা, আটক শুধু বাহক ইসহাক

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬/০৫/২০২৬ ১:১২ এএম

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) টেকনাফ অঞ্চলের অভিযানে পালংখালীর সাবেক ইউপি সদস্য বখতিয়ারের মোটর সাইকেল ও আরোহী সহ কমপক্ষে ২ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়।

১৪ মে (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১টার দিকে উখিয়ার সোনারপাড়া সড়ক থেকে এসব ইয়াবা, বাহন মোটর সাইকেল এবং আরোহী ইসহাককে আটক করা হয়। ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়- মোটর সাইকেল আরোহী ইসহাকের কাছে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করে ডিএনসি’র আভিযানিক দল।

অভিযোগ উঠেছে- ডিএনসি উদ্ধারকৃত এসব ইয়াবার বড় একটি অংশ নিজেদের কাছে রেখে দিয়ে এজাহারে মাত্র ৬৭ হাজার ২শত পিস ইয়াবা উদ্ধার দেখিয়ে বাহক ইসহাককে উখিয়া থানার কাছে সোপর্দ করেছে।

এছাড়াও এজাহারে আনা হয়নি ইয়াবাগুলোর মূল মালিকের নাম ও পরিচয়। খোঁজ নিয়ে জানা যায়- পালংখালীর বালুখালী এলাকার আব্দুল মজিদের পুত্র সাবেক ইউপি সদস্য বখতিয়ার এবং তার ভাই জাহাঙ্গীরের ইয়াবা বাহক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে একই এলাকার ইয়াহিয়া ড্রাইভারের পুত্র ইসহাক।

১৪ মে (বৃহস্পতিবার) জব্দকৃত ইয়াবা ও ধৃত ইসহাককে সাবেক ইউপি সদস্য বখতিয়ারের ব্যবহৃত মোটর সাইকেল যার মডেল এমটি-৫০ সহ আটক করা হয়।

এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ অঞ্চলের সহকারী পরিচালক কাজী দিদারুল আলমের বক্তব্য জানতে চাইলে- তিনি প্রথমে অভিযানের বিষয়টি অস্বীকার করেন। এক পর্যায়ে অভিযানের কথা স্বীকার করলেও জব্দকৃত ইয়াবার সংখ্যা নিয়ে প্রশ্ন করা হলে তিনি উত্তেজিত হয়ে ফোন কেটে দেন।

পরে উখিয়া থানায় খোঁজ নিলে জানা যায়- সংশ্লিষ্ট ঘটনায় ডিএনসি এজাহার দায়ের করেছে। কিন্তু এতে উদ্ধারকৃত ইয়াবার সংখ্যা উল্লেখ করা হয়েছে মাত্র ৬৭ হাজার ২শত পিস। এছাড়াও ইয়াবাগুলোর মূল মালিক বখতিয়ার ও জাহাঙ্গীরকে বাদ দিয়ে আসামী করা হয়েছে শুধুমাত্র ইয়াবার বাহক ইসহাককে।

সূত্র- সমুদ্র বেলা

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...