ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০/০৮/২০২৬ ৮:৩৭ এএম

উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপের প্রভাবে উত্তাল রয়েছে সাগর। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে মেঘের আনাগোনার পাশাপাশি পূর্বাভাস রয়েছে খণ্ডকালীন বৃষ্টির।

আজ রবিবার (৩০ আগস্ট) দেশের বেশ কিছু জায়গায় মেঘের ফাঁকে ফাঁকে রোদ দেখা গেলেও উপকূলীয় এলাকা ও উত্তর-পূর্বাঞ্চলে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে।

বেসরকারি আবহাওয়া সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিমিটেডের পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

সমুদ্র উত্তাল থাকায় ইতোমধ্যে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করা হয়েছে। লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বিশেষ করে রাজশাহী, সিলেট ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জায়গায় আকস্মিক ও স্বল্পস্থায়ী বর্ষণ হতে পারে।

এ ছাড়া খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় কয়েক দফায় স্বল্পস্থায়ী বৃষ্টি হতে পারে এবং দেশের অন্যান্য জায়গায় ছিটফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বর্তমানে দেশে সক্রিয় কোনো বৃষ্টি বলয় নেই। তবে বৃষ্টি শুরুর সময়ে সিলেট বিভাগ ও পার্বত্য চট্টগ্রামে মাঝারি মাত্রার বজ্রপাতের ঝুঁকি রয়েছে। দুর্ঘটনা এড়াতে বজ্রপাতের সময় সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে শিলাবৃষ্টি কিংবা কালবৈশাখী ঝড়ের কোনো সম্ভাবনা নেই।

তাপমাত্রার ক্ষেত্রে দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে উত্তরাঞ্চলে অস্বস্তিকর ভ্যাপসা গরম বজায় থাকতে পারে। বর্ষণ বিরতির সময়ে আর্দ্রতার কারণে দেশের অধিকাংশ এলাকাতেই ভ্যাপসা গরমের অনুভূতি হতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত বা সামান্য হ্রাস পেতে পারে।

এর আগে, গতকাল ২৯ আগস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৫১ মিলিমিটার। এ সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে ৩৬.৮০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় সিলেটে ২৪ ডিগ্রি সেলসিয়াস।

আজ ৩০ আগস্ট ঢাকায় সূর্যোদয় হয়েছে সকাল ৫টা ৪০ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে

পাঠকের মতামত

জেনারেটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে উখিয়ায় এনজিও’র নারী প্রকৌশলীর মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প-৩-এর একটি হাসপাতালে কাজ পরিদর্শনের সময় জেনারেটরের সঙ্গে ওড়না ও চুল পেঁচিয়ে ...
Single Page Footer