প্রকাশিত: ১২/০৯/২০১৯ ৮:১২ পিএম

ডেস্ক রিপোর্ট::
বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের রোহিঙ্গা ক্যাম্প এবং টেকনাফ ও উখিয়া উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে কক্সবাজার জেলা প্রশাসনে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) কক্সবাজার জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ কামাল হেসেন। এদিকে কথা উঠেছে রোহিঙ্গা আর কতিপয় এনজিও কক্সবাজারবাসির জন্য বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে। সঠিক তদারকির অভাব এবং শরণার্থী নিয়ন্ত্রনে অদক্ষতার কারণে রোহিঙ্গারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে। আর কিছু অসাধু জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সহযোগিতায় পাসপোর্ট ও এনআইডি তারা পেয়ে যাচ্ছে। এর সাথে মিয়ানমারের কিছু এনজিও ক্যাম্পে কাজ করছে। অভিযোগ উঠেছে এই এনজিওগুলো মিয়ানমারের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করছে। এ কারণে রোহিঙ্গারা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। হত্যা, ধর্ষণ, মাদক পাচারসহ নানা রকম সামাজিক অপরাধের সাথে জড়িয়ে পড়ায় তারা মিয়ানমারে ফিরতে চাচ্ছেনা।
কতিপয় এনজিও ক্যাম্পে অপতৎপরতা চালাচ্ছে এবং রোহিঙ্গাদের স্বদেশে ফিরে না যাওয়ার জন্য উস্কানী দিচ্ছে এমন অভিযোগ রয়েছে আগে থেকেই ।
স্থানীয় কমিউনিটির পক্ষ থেকে এ সমস্ত দেশবিরোধী এনজিওর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার পাশাপাশি দাবি উঠেছে ক্যাস্পের চারিদিকে কাঁটাতারের বেড়া নির্মাণ করে নির্দিষ্ট ক্যাম্পে তাদের আবদ্ধ রাখার ও ক্যাম্পের মাঝিরা মিয়ানমারের গুপ্তচর হিসেবে কাজ করতে না পারে মত তাদেরকে গোয়েন্দা নজরদারির মধ্যে রাখার।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer