প্রকাশিত: ০৭/০৪/২০১৮ ৮:১৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৩০ এএম

নিজস্ব প্রতিবেদক : 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে টেলিফোনে কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। শুক্রবার এই কথোপকোথন হয় বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। ফোনালাপে, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পদক্ষেপের প্রশংসা করেন জাতিসংঘ মহাসচিব। আর রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার চুক্তির বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতার জন্য জাতিসংঘের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি রোহিঙ্গা পরিস্থিতি সরেজমিনে দেখতে জাতিসংঘ মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, জাতিসংঘ মহাসচিব শুক্রবার রাত ৯টা ২৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন। এসময় প্রায় ১২ মিনিট কথা বলেন তারা। ফোনালাপে রোহিঙ্গা ইস্যু জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপনের জন্য জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে ধন্যবাদ জানান।

আসন্ন বর্ষ মৌসুমে অন্তত এক লাখ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাষাণচরে স্থানান্তরের উদ্যোগ সম্পর্কে জাতিসংঘ মহাসচিবকে অবহিত করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সাথে বাংলাদেশের চুক্তি বাস্তবায়নে জাতিসংঘের সহযোগিতা চান শেখ হাসিনা। এছাড়া, রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে পরিদর্শনে অ্যান্তোনিও গুতেরেসকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান প্রধানমন্ত্রী।

অন্যদিকে, দশ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশ ও বর্তমান সরকারের প্রশংসা করেন জাতিসংঘ মহাসচিব। একইসাথে রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের নেয়া বিভিন্ন পদক্ষেপেরও প্রশংসা করেন তিনি।

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer