প্রকাশিত: ১০/০৬/২০১৭ ৩:১৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৪৬ পিএম

রামু প্রতিনিধি::
কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়ায় বন্য হাতির আক্রমণে জাহিদুর (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার বিকেল পৌনে তিনটার দিকে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের হাজি শফিকুর রহমানের ঘোনায় (ধান-মাছ একত্রে চাষ করা হয় যেখানে) এ ঘটনা ঘটে।

নিহত জাহিদুর গর্জনিয়ার শাহ মোহাম্মদ পাড়া গ্রামের মালেশিয়া প্রবাসী মোজাম্মেল হকের ছেলে। সে জাউচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

ঘিলাতলী বন বিট কর্মকর্তা সাইফুল ইসলাম বিবার্তাকে জানান, জাহিদুর তার চাচার সাথে ধানখেতে গিয়েছিল। হঠাৎ একদল বন্য হাতি ধানখেতে আক্রমণ করলে তার চাচা পালিয়ে বাঁচতে সক্ষম হলেও জাহিদুর বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে মারা যায়।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer