প্রকাশিত: ১০/০৬/২০১৬ ৯:২৪ এএম

ramu pic uno 2~1সোয়েব সাঈদ, রামু

পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় রাখা এবং ভেজাল খাবার বিক্রি বন্ধের লক্ষ্যে রামুতে উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযান চালানো হয়েছে। বুধবার (৮ জুন) দুপুরে রামু চৌমুহনী স্টেশন ও রামু ফকিরা বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান চালান রামু উপজেলা নির্বাহী অফিসার সেলিনা কাজী।

তিনি জানিয়েছেন, এ অভিযানে কোন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়নি। এখন কেবল ব্যবসায়িদের প্রতিটি দোকানে পণ্যের মুল্য তালিকা টাঙ্গানো, মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল পণ্য বিক্রি না করা, দাঁড়ি পাল্লার পরিবর্তে ডিজিটাল মিটারে পণ্য পরিমাপ করা এবং অতিরিক্ত মূল্য আদায় না করার জন্য সতর্ক করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে। পরবর্তীতে কোন ব্যবসায়ি এসব শর্ত লংঘন করলে আইনানুযায়ি জেল-জরিমানা করা হবে।

অভিযান চলাকালে রামু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুল করিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, স্যানিটারি ইন্সপেক্টর মাহতাব উদ্দিন, রামু চৌমুহনী বণিক সমবায় সমিতি লিঃ এর সভাপতি অধ্যাপক রফিকুল আলম চৌধুরী, রামু ফকিরা বাজার ব্যবসায়ি সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...

উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ ও দায়িত্ব হস্তান্তর

সাংবাদিকতায় ঐক্য, পেশাগত দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতার প্রত্যয় নিয়ে কক্সবাজারের উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ ...
Single Page Footer