উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯/১১/২০২২ ৮:৩৬ এএম

মিয়ানমার থেকে চট্টগ্রামে আসা একটি জাহাজ থেকে অননুমোদিত বিদেশী মদ আটক করা হয়েছে। আজ দুপুরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যৌথ অভিযানে একটি ভুট্টাবাহী জাহাজ থেকে ৬১ বোতল বিদেশী হুইস্কি আটক করা হয়। কাস্টমসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কাস্টমস জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে আগত ভুট্টাবাহী একটি জাহাজে অভিযান চালানো হয়। জাহাজটি তল্লাশি করে ৬১ বোতল (৪২.৬৫ লিটার) বিদেশি হুইস্কি পাওয়া যায়। এ পরিমাণ হুইস্কি জাহাজের ঘোষণা বহির্ভূত ছিল।

ভুট্টার সঙ্গে মদ নিয়ে আসা জাহাজটি গতকাল চট্টগ্রামে প্রবেশ করে। কর্তৃপক্ষ জানায়, জব্দকৃত মদগুলো চট্টগ্রাম কাস্টমসে জমা করা হবে। এছাড়া এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কাস্টমসের আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer