উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮/০১/২০২৬ ৯:০৯ এএম , আপডেট: ০৮/০১/২০২৬ ৯:১১ এএম

চেক জালিয়াতির মাধ্যমে সুকৌশলে প্রতারণার অভিযোগে জেলা গণপূর্তের ঠিকাদার জালাল উদ্দীনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

বুধবার (৭ জানুয়ারি) রাতে শহরের বাহারছড়া থেকে গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়। জালাল শহরের বাহারছড়ার সালেহ আহমদের পুত্র।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গণপূর্ত ঠিকাদার কল্যাণ সমিতির সহ সভাপতি জালাল এন আই এক্ট ১৩৮ এ রুজুকৃত সিআর ৪৭১/২৫ মামলার প্রধান আসামি।

এছাড়াও জালালের বিরুদ্ধে বিগত আমলে আওয়ামীলীগের ক্ষমতা ব্যবহার করে জমি-দখলের বাণিজ্য সহ বিভিন্ন অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াতে দেখা গেছে।  সুত্র, টিটিএন

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer