ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৫/০৪/২০২৬ ৬:৪৮ এএম

মিয়ানমারে পাচারের সময় চট্টগ্রামে ছয় হাজার লিটার ডিজেল জব্দ করেছে কোস্টগার্ড। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিয়ানমারের আট নাগরিকসহ ১২ জনকে গ্রেফতার করা হয়। শনিবার (৪ এপ্রিল) সকালে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একটি বোটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার মিয়ানমারের নাগরিকরা হলেন- আবু তাহের, সৈয়দ হোসেন, এনামুল হাসান, হামিদুল হক, সাকের, আয়াস, ফারুক ও পরান। তারা টেকনাফের ১৫ নম্বর ক্যাম্পের বাসিন্দা। অপর চারজন হচ্ছেন- বাংলাদেশের নাগরিক আবদুল মান্নান, সাবিক, মো. সাকের ও সৈয়দ আলম।

কোস্টগার্ড সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে কোস্টগার্ডের কর্মকর্তারা পতেঙ্গা থানাধীন বহিনোঙ্গর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহজনক একটি বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিায়ানমারে পাচারের সময় ছয় হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। এছাড়া ছয়টি গ্যাস ভর্তি সিলিন্ডার, নগদ টাকা, পাচারকাজে ব্যবহৃত বোটসহ ১২ জনকে গ্রেফতার করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত বোট ব্যবহার করে মানবপাচারকারীরা আনুমানিক ১৫০-২০০ জনকে মালয়েশিয়া পাচারের পরিকল্পনা করেছিল। কোস্টগার্ডের গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক দলের সফল অভিযানের কারণে মানবপাচারকারীদের এই অপচেষ্টা নস্যাৎ করে দেওয়া সম্ভব হয়েছে। তবে ওই বোট থেকেই ছয় হাজার লিটার ডিজেল জব্দ করা ও ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer