উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮/০১/২০২৪ ৯:৫৩ এএম

প্রথমবার নির্বাচনে এসে ঢাকা-১০ আসনে জয়লাভ করেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। তবে জামানত বাজেয়াপ্ত হয়েছে আরেক চিত্রনায়িকা রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহির। অপরদিকে সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় গায়িকা মমতাজ বেগম পরাজিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থীর কাছে।

দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে চিত্রনায়ক ফেরদৌস নৌকা প্রতীক নিয়ে ৬৫ হাজার ৮৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের শাজাহান আলী পেয়েছেন ২ হাজার ২৫৭ ভোট।

অন্যদিকে, রাজশাহী-১-এ স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহি পেয়েছেন ৯ হাজার ৯ ভোট। ওই আসনে ১ লাখ ৩ হাজার ৫৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরী।

এদিকে, মানিকগঞ্জ-২ আসনে আওয়ামীলীগ প্রার্থী কন্ঠশিল্পী মমতাজ বেগমকে হারিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু। এই আসনে ৪ লাখ ৬৬ হাজার ৯৮৯ ভোটের মধ্যে দেওয়ান জাহিদ আহমেদ টুলু পেয়েছেন ৮৮ হাজার ৩০৯ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের মমতাজ বেগম পেয়েছেন ৮২ হাজার ১৩৮ ভোট।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer