প্রকাশিত: ০৯/০৬/২০১৬ ১০:২০ এএম

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে মাইক্রোবাস চাপায় রুপন কান্তি  (৪০) নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন।

নিহত রুপন কান্তি ইপিজেড থানায় কর্মরত ছিলেন।

বুধবার গভীর রাতে নগরীর ইপিজেড থানার মাইলের মাথায় এ দুর্ঘটনা ঘটে।

ইপিজেড থানার অপারেটর মোহাম্মদ লোকমান  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এএসআই রুপন কান্তি ডিউটি শেষ করে গভীররাতে বাড়ি ফেরার পথে চট্টগ্রামের ইপিজেড থানার মাইলের মাথায় আসলে পিছন দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়।

পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ সময় ঘাতক মাইক্রোবাসটিকে আটক করা হয়েছে। চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

পাঠকের মতামত

 

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...