ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৫/০৪/২০২৬ ৯:১৪ পিএম

কর্ণফুলী থানাধীন পারকী বীচের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কাজের অভিযোগে ১৪ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।

আজ রবিবার বিকেলে কর্ণফুলী থানাধীন পারকী বীচের সি-ভিউ হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মামুন (৪২), মোঃ আঃ রহিম (৪০), আব্দুল হালিম (২৮), মোঃ জাহিদ উল্ল্যা (২৬), মোঃ সাকিব (২৩), দীপ্ত বিশ্বাস (২৬), শওকত আলী (২৭), আরফিন আক্তার (২৬), রিয়া দে (১৮), জান্নাত বেগম (২৮), তাসমিন (১৮), সানজিদা আক্তার (১৮), সাদিয়া সুলাতানা (১৮) এবং করিমা বেগম (২২)। তারা দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ও কক্সবাজারের বাসিন্দা।

পুলিশ জানায়, পারকী বীচের সি-ভিউ হোটেল নামে একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ হচ্ছে। এমন গোপন খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করে। তাদের মধ্যে ৭ জন পুরুষ ও ৭ জন নারী৷

ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, সি-ভিউ হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৪ নারী-পুরুষকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer