প্রকাশিত: ৩০/০৭/২০১৬ ৭:৪৫ এএম
নিউজ ডেস্ক :::  বিশ্ব মানব পাচার বিরোধী দিবস শনিবার। ২০১৩ সালের ১৮ ডিসেম্বর, জাতিসংঘের সাধারণ পরিষদ এক প্রস্তাবের মাধ্যমে প্রতি বছর ৩০ জুলাই দিনটিকে বিশ্ব মানব পাচার বিরোধী দিবস হিসেবে স্বীকৃতি দেয়।

প্রস্তাবে বলা হয় যে, “মানব পাচারের শিকার ব্যক্তিদের অবস্থা সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং তাদের অধিকারগুলোর প্রচার ও সুরক্ষার লক্ষ্যে এমন একটি দিবসের প্রয়োজন ছিল। এছাড়াও বাংলাদেশ সরকার সম্প্রতি প্রকাশিত ‘মানব পাচার প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা ২০১৫-২০১৭’-তে দিবসটিকে উদযাপন করার উপর গুরুত্ব আরোপ করেছে।’

বিশ্বের অন্যান্য স্থানের মত বাংলাদেশেও এবার দ্বিতীয়বারের মত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হবে। ইউএসএইড বাংলাদেশ, উইনরক্ ইন্টারন্যাশনাল, জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক দপ্তর (ইউএনওডিসি), জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর), প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশসহ আরো কয়েকটি সংগঠন যৌথভাবে শনিবার সকাল ৯টা ৩০ মিনিটে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছে। খবর বাসসের।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করবেন বেসরকারী সংস্থা সিডব্লিউসিএস এর প্রেসিডেন্ট অধ্যাপক ইসরাত শামীম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচীব মোঃ ওমর ফারুক ।

এছাড়াও মানব পাচার বন্ধ করার আহবান সম্বলিত গনসা�ক্ষর সংগ্রহ এবং মানবপাচার প্রতিরোধ, ভিকটিমের সুরক্ষা ও অপরাধের বিচার ব্যাবস্থা সম্বলিত তথ্য প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer