প্রকাশিত: ২৬/০৮/২০১৭ ৭:২৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৩৪ পিএম

নিউজ ডেস্ক::
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মিয়ানমারের সর্বশেষ সহিংসতার ঘটনা ও এর জের ধরে রোহিঙ্গাদের অনুপ্রবেশ চেষ্টা নিয়ে সে দেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে কথা বলেছে। এ ছাড়া ইয়াঙ্গুনে বাংলাদেশের রাষ্ট্রদূতকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনা করতে বলা হয়েছে বলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন।

বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন গতকাল শুক্রবার সন্ধ্যায় বিবিসি বাংলাকে বলেছেন, ‘মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী আমাদের বলেছে, ওখানকার বিচ্ছিন্নতাবাদী কয়েকটি সংগঠন তাদের ওপর আক্রমণ করেছে। সে কারণে তারা অ্যাকশন নিচ্ছে। আমরা বলেছি, রোহিঙ্গারা যেন বাংলাদেশে ঢোকার চেষ্টা না করে। তারা সহযোগিতা করার কথা বলেছে। তার পরও রোহিঙ্গারা আসার চেষ্টা করেছে। ’

রোহিঙ্গাদের বাংলাদেশমুখী ঢল প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব কামাল উদ্দিন আহমেদ বিবিসিকে বলেছেন, ‘আমরা সব সময় তাদের মানবিক দৃষ্টিতে দেখে তাদের আশ্রয় দিয়েছি। কিন্তু এতে সমস্যার কোনো সমাধান হচ্ছে না। সে জন্য এখন সীমান্তে তাদের ঢুকতে দেয়া হচ্ছে না। ’সুত্র বিবিসি

পাঠকের মতামত

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer