উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮/১০/২০২২ ২:৫০ পিএম

যৌথ বাহিনীর অভিযানের কারণে বান্দরবান-রুমা সড়কের মিলনছড়ি এলাকা থেকে পর্যটকদের ফেরত পাঠানো হচ্ছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল থে‌কে ওই সড়ক থে‌কে পর্যটকদের ফেরত পাঠানো হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে সশস্ত্র সন্ত্রাসীদের তৎপরতা বেড়ে যাওয়ায় বান্দরবা‌নের রুমা ও রোয়াংছ‌ড়ির সীমান্তবর্তী রাঙামা‌টির বিলাইছড়িতে সপ্তাহ ধ‌রে সন্ত্রাস নির্মূলে অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী। এ কার‌ণে বান্দরবানে ভ্রমণে আসা পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যা থেকে রুমা ও রোয়াংছড়ির পর্যটন কেন্দ্রগুলো ভ্রমণে নিরুৎসাহিত করছে স্থানীয় প্রশাসন। তাই সকাল থেকে এসব উপ‌জেলায় ভ্রম‌ণের উদ্দে‌শ্যে রওনা দেওয়া পর্যটক‌দের বান্দরবান সদর এলাকার বান্দরবান-রুমা সড়কের মিলনছড়ি পুলিশ ফাঁড়ি থেকে ফেরত পাঠাচ্ছে পু‌লিশ প্রশাসন।

বান্দরবান জিপ-মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি নাছিরুল আলম বলেন, ‘সোমবার রুমা ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করেছিল প্রশাসন। আজ সকাল থেকে বান্দরবান সদর এলাকার রুমা সড়কের মিলনছড়ি এলাকা থেকে পর্যটকবাহী সব গাড়ি ফেরত পাঠাচ্ছে প্রশাসন।’

এ বিষয়ে জানতে চাইলে বান্দরবান ট‌্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নাহিদ বলেন, ‘পর্যটকদের ফিরিয়ে দেওয়ার বিষয়টি শুনেছি। অফিসিয়ালি এখ‌নও এ নিয়ে কোনও চিঠি পাইনি। খোঁজখবর নিয়ে বিস্তারিত পরে জানাবো।’

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer