ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫/০৪/২০২৬ ৪:৫০ পিএম

২৯ এপ্রিল থেকে দেশে তাপমাত্রা ৪৭ থেকে ৫৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বৃদ্ধি পাবে এমন একটি গুজব সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়েছে। যেটিকে বানোয়াট ও মিথ্যা বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আজ শনিবার (২৫ এপ্রিল) আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন, বিষয়টি ভুয়া, বানোয়াট ও মিথ্যা। পাশাপাশি, ২৬ ও ২৭ এপ্রিল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সারাদেশের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

এর আগে আজ আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র কর্তৃক প্রকাশিত এক আবহাওয়া বার্তায় বলা হয়, বুধবার (২৯ এপ্রিল) ঢাকাসহ সারাদেশে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং বৃহস্পতিবার (৩০ এপ্রিল) তা অব্যাহত থাকতে পারে। সেইসাথে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং ওইদিন সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বরাত দিয়ে গুজব ছড়ানো হয় যে, বুধবার (২৯ এপ্রিল) থেকে কোনো ব্যক্তি যেন বাইরে (খোলা আকাশের নিচে) না যান, কারণ আবহাওয়া দফতর জানিয়েছে যে, তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ৫৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। অথচ ফায়ার সার্ভিস জানিয়েছে, তারা এমন কোনো বার্তা প্রচার করেনি।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...