
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আনোয়ারা এলাকায় একটি সন্দেহজনক মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়। মোটরসাইকেলটির সামনে ‘ডেইলি বাংলাদেশ অবজারভার’ লেখা একটি প্রেস স্টিকার লাগানো ছিল।
তল্লাশির একপর্যায়ে মোটরসাইকেলের ভেতরে বিশেষ কৌশলে তৈরি একটি গোপন বাক্সের সন্ধান পান র্যাব সদস্যরা। পরে ওই বাক্স খুলে ৭ হাজার ৮৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফফর হোসেন বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে প্রেসের পরিচয় ব্যবহার করে ইয়াবা পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
র্যাব জানিয়েছে, উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা মোটরসাইকেলসহ গ্রেপ্তার নুরুল আলমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত