ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫/০৮/২০২৬ ৯:০৯ পিএম

দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর কক্সবাজার প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তাহজীবুল আনাম। গত ২৩ আগস্ট থেকে এ নিয়োগ কার্যকর হয়েছে।

তাহজীবুল আনাম দীর্ঘদিন ধরে কক্সবাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সাংবাদিকতা করে আসছেন। বর্তমানে তিনি ইংরেজি দৈনিক দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস এবং অনলাইন সংবাদমাধ্যম ঢাকা মেইল-এর কক্সবাজার প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

কক্সবাজারের পর্যটন, সীমান্ত পরিস্থিতি, রোহিঙ্গা সংকট, মাদক, পরিবেশ, আইনশৃঙ্খলা ও স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করছেন তিনি। নতুন দায়িত্ব পালনে তাহজীবুল আনাম সহকর্মী, পাঠক, শুভাকাঙ্ক্ষী ও কক্সবাজারবাসীর সহযোগিতা এবং শুভকামনা প্রত্যাশা করেছেন।

পাঠকের মতামত

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...

উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ ও দায়িত্ব হস্তান্তর

সাংবাদিকতায় ঐক্য, পেশাগত দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতার প্রত্যয় নিয়ে কক্সবাজারের উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ ...
Single Page Footer