প্রকাশিত: ০৩/০৯/২০১৬ ৯:৩৪ পিএম

mir-qasem-pic_120024-642x336_130663_130713_130725নিউজ ডেস্ক::

সবকিছু ঠিক থাকলে আর কিছুক্ষণের মধ্যেই কার্যকর হতে পারে মানবতাবিরোধী মীর কাসেম আলীর ফাঁসি। ফাঁসির দণ্ড কার্যকরের দিন আজ পায়েস, চিংড়ি মাছ, টাকি মাছের ভর্তা ও পোলাও খেয়েছেন তিনি। কারাগার সূত্র এই তথ্য জানায়।

বেলা ২টায় মীর কাসেম আলীকে খাবার দেওয়া হয়। খাবারের মধ্যে ছিলো- পোলাও, সাদা ভাত, রুটি, গরু, মুরগি ও খাসির মাংস। এছাড়া চিংড়ি মাছ, টাকি মাছের ভর্তা, পায়েস এবং মিষ্টি পরিবেশন করা হয়।

এসব খাবারের মধ্যে মীর কাসেম খেয়েছেন পোলাও, চিংড়ি মাছ ও টাকি মাছের ভর্তা। পরে সর্বশেষ পায়েস খান। এরপর মিষ্টি দেয়া হলে তিনি খেয়েছেন কি না তা নিশ্চিত করতে পারেনি সূত্র।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কয়েদি হাফিজ উদ্দিন কারা কর্তৃপক্ষের নির্দেশে এসব খাবার পরিবেশন করেন। কয়েদি হাফিজ উদ্দিন মীর কাসেমের দেখাশোনায় নিয়োজিত ছিলেন।

খাবার থেয়ে মীর কাসেম বিশ্রামে যান। তবে ঘুমিয়েছিলেন কিনা তা জানা যায়নি। বিশ্রাম শেষে বিকেল ৪টায় তার পরিবার ও অত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করেন। এটাই হয়তো স্বজনদের সঙ্গে তার শেষ দেখা।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer