প্রকাশিত: ১০/০৫/২০১৬ ১০:৪২ পিএম , আপডেট: ১০/০৫/২০১৬ ১০:৪৩ পিএম

ঢাকা: মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষায় থাকা জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী তার পরিবারের সদস্যদের সঙ্গে শেষ দেখায় পরিবারসহ দলের সকল নেতাকর্মীদের ধৈর্য্য ধরার পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন নিজামীর ভাতিজি। তবে তাৎক্ষণিকভাবে তার নাম জানা যায়নি।

মঙ্গলবার রাতে নিজামীর সঙ্গে সাক্ষাত শেষে কারাগার থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নিজামীর ভাতিজি জানান, তারা যখন কারাগারের ভেতর প্রবেশ করেন তখন নিজামী নামাজ পড়ছিলেন। এরপর নিজামী তাদের জানান, তিনি নিজে শক্ত আছেন এবং পরিবারসহ দলের নেতাকর্মীদের সকলকে ধৈর্য্য ধরার পরামর্শ দেন।

নিজামীর সঙ্গে দেখা করতে মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে তিনটি গাড়িতে তার পরিবারের সদস্যরা কারা ফটকে পৌঁছান। ৯টা ২৫ মিনিটের দিকে কারাগার থেকে বেরিয়ে চলে যান তারা।

নিজামীর সঙ্গে এটিই যে তার পরিবারের শেষ দেখা তা অনেকটা নিশ্চিত হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কথায়। সন্ধ্যায় তিনি বিবিসি বাংলাকে বলেছেন, রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাননি।

পাঠকের মতামত

কক্সবাজার সমুদ্র সৈকতে সড়ক নির্মাণ বন্ধে হাইকোর্টের নির্দেশ

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সৈকতের ...

উখিয়া-টেকনাফে জমি রেজিস্ট্রেশনে ‘অনুমতি’ প্রথা বাতিলের দাবি

কক্সবাজারের উখিয়া-টেকনাফসহ জেলার বিভিন্ন উপজেলায় ব্যক্তি মালিকানাধীন জমি ক্রয়-বিক্রয় ও রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জেলা প্রশাসনের পূর্বানুমতি ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে এগোচ্ছে সমীক্ষা

প্রধানমন্ত্রীর ঘোষণার পর নতুন গতি পেয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের সমীক্ষার কাজ। প্রাকৃতিক ...
Single Page Footer