প্রকাশিত: ০৭/০৯/২০১৬ ৫:০১ পিএম

উখিয়া নিউজ ডটকম::

কক্সবাজারের টেকনাফ উপজেলায় একটি পরিত্যক্ত ব্যাগ থেকে ১৬ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে কোস্টগার্ড। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের হারিয়াখালী খালপাড় থেকে একটি পরিত্যক্ত ব্যাগের ভেতর থেকে এই ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

কোস্টগার্ড সূত্র জানায়, কোস্টগার্ডের একটি টহল দল সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকার দিকে যাচ্ছিলেন। সে সময় তাদের বহনকারী গাড়িটি হারিয়াখালী খালসংলগ্ন এলাকায় পৌঁছালে কয়েকজন লোক তাদের দেখতে পেয়ে দৌড়ে পালায়। ঘটনাস্থলে একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা যাচ্ছে, পালিয়ে যাওয়া ব্যক্তিরা ব্যাগটি ফেলে গেছে। পরে ব্যাগটি তল্লাশি করে ১৬ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়।

কোস্টগার্ড টেকনাফ স্টেশনের লেফটেন্যান্ট নাফিউর রহমান বলেন, ইয়াবা বড়ি জব্দ করা হলেও ওই ঘটনায় কাউকে আটক করা যায়নি। উদ্ধার করা ইয়াবা টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer