প্রকাশিত: ১০/০৭/২০১৬ ৭:৩৬ এএম

নিউজ ডেস্ক::

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা সবুজ পাড়ায় সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রী রহস্যজনকভাবে আত্মহত্যা করেছে। খবর পেয়ে শনিবার (৯ জুলাই) দিবাগত রাত এগারোটার দিকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
ইতিপূর্বে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে যে কোন সময় ওই ছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে বাড়ির চালার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে বলে পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন।
আত্মহত্যা করা ছাত্রীর নাম নয়ন মণি (১৫)। সে উপজেলার বরইতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পহরচাঁদাস্থ সবুজ পাড়ার হেলাল উদ্দিনের মেয়ে এবং স্থানীয় পহরচাঁদা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী।
পরিবার সদস্যদের বরাত দিয়ে হারবাং পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (আইসি) দেবাশীষ সরকার জানান, এখনো পর্যন্ত ওই ছাত্রীর আত্মহত্যা করা নিয়ে নিশ্চিতভাবে কিছুই জানাতে পারেনি পরিবার। তাই খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পাঠকের মতামত

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...

উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ ও দায়িত্ব হস্তান্তর

সাংবাদিকতায় ঐক্য, পেশাগত দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতার প্রত্যয় নিয়ে কক্সবাজারের উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ ...
Single Page Footer