প্রকাশিত: ২০/০৫/২০১৬ ১০:৪২ পিএম

ramu pic bajet 20.05.16~1সোয়েব সাঈদ, রামু
জেলার বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোশতাক আহমদ বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে নারীবান্ধব বাজেট প্রনয়ন করতে হবে। কারণ এদেশের নারী সমাজের সিংহভাগ কর্মক্ষেত্রে সক্রিয় নেই। ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। নারী উন্নয়নের প্রথম প্রদক্ষেপ হওয়া উচিত শিক্ষিতের হার বৃদ্ধি করা। তাই বাজেটও হতে সে অনুযায়ি। ছাত্রীদের উপ-বৃত্তির পরিমান আরো বাড়িয়ে নারীদের শিক্ষাক্ষেত্রে এগিয়ে নিতে হবে। শিক্ষিত নারীরা পরিবার ও কর্মক্ষেত্রে গঠনমূলক ভূমিকা রাখবে। নারী সমাজকে উপেক্ষিত করলে এদেশ এগিয়ে যাবে না। কর্মসংস্থান বৃদ্ধি এবং স্বাস্থ্যখাতে নারীদের সুবিধা বাড়াতে হবে।

তিনি গতকাল শুক্রবার (২০মে) বিকাল চারটায় কক্সবাজারের রামুতে গণতান্ত্রিক বাজেট আন্দোলন কক্সবাজার জেলা কমিটির উদ্যোগে আয়োজিত নারীর অধিকার উন্নয়নে বাজেট ভাবনা শীর্ষক গোল টেবিল বেঠকে সভাপতির বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, গণতান্ত্রিক বাজেট আন্দোলন কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক ও বেসরকারি উন্নয়ন সংস্থা অগ্রযাত্রার সভাপতি নীলিমা আকতার চৌধুরী।

রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অগ্রযাত্রার নির্বাহী পরিচালক হেলাল উদ্দিন ও কৃষিবিদ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ আলোচক ছিলেন, প্রবীন শিক্ষাবিদ রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান র্শিক্ষক সাধন কুমার দে, সুশাসনের জন্য সাগরিক সুজন রামু উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ইজত উল্লাহ, রামু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনে আরা বেগম, রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা নাজনীন আকতার, রামু প্রেস ক্লাবের অর্থ সম্পাদক সোয়েব সাঈদ, গণতান্ত্রিক বাজেট আন্দোলন কক্সবাজার জেলা কমিটির সদস্য এনামুল হক, মনিরী ফাউন্ডেশন এর সভাপতি শাহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক হারেসা বেগম, সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম প্রমূখ।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer