উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২০/০৫/২০২৬ ৯:০৯ পিএম

কুষ্টিয়ায় গড়াই নদে গোসল করতে নেমে দুই এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ২টার দিকে শহর সংলগ্ন হরিপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন সদর উপজেলার হাটশহরিপুর এলাকার নুরুল ইসলামের ছেলে সাকিবুল ইসলাম (১৭) এবং মাহাবুল ইসলামের ছেলে অপূর্ব ইফতি তাইফ (১৬)। তারা দু’জনই হাটশহরিপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার পরীক্ষা শেষে তীব্র গরমে কিছুটা স্বস্তি পেতে দুই বন্ধু গড়াই নদে গোসল করতে যান।একপর্যায়ে নদীর স্রোতে তারা তলিয়ে যান। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত উদ্ধার অভিযানে নামেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই স্থানীয়রা দুই শিক্ষার্থীকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী বলেন, খবর পেয়ে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে যায়। তবে আমরা পৌঁছানোর আগেই স্থানীয়রা দুই শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুই শিক্ষার্থীর এমন অকাল মৃত্যুতে পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

পাঠকের মতামত

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি মিয়ানমারের স্ক্যাম সেন্টারে মৃত্যুর হাত থেকে ফিরে থাইল্যান্ডে ...
Single Page Footer