প্রকাশিত: ২৫/০৯/২০১৭ ৬:১০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:০৫ পিএম

উখিয়া নিউজ ডটকম::
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা সমস্যা দীর্ঘস্থায়ী হলে তাদের স্থায়ীভাবে জায়গা দেওয়া হবে ভাসানচরে (ভাসানচরের আগের নাম ঠেঙ্গার চর)। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া একথা জানিয়েছেন।

সোমবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর কমিশনার ফিলিপো গ্র্যান্ডিও মন্ত্রীর সঙ্গে দেখা করেন। তিনি চলে যাওয়ার পর মন্ত্রী সাংবাদিকদের এসব তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছে সাময়িক সময়ের জন্য। যদি তাদের নিয়ে দীর্ঘস্থায়ী কোনও পরিকল্পনা করতে হয় তাহলে তাদের ভাসানচরে স্থানান্তর করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে সেকথা বলেছেন। সেক্ষেত্রে অবকাঠামোগত সব সহযোগিতা করবে ইউএনএইচসিআর। মানুষের বসবাস উপযোগী করে তুলতে কারিগরি সহযোগিতাও তারা করবে। প্রধানমন্ত্রী দেশে ফিরলে এ বিষয়টি চূড়ান্ত হবে।’

তিনি বলেন, ‘১৯৯১ সাল থেকে ইউএনএইচসির বাংলাদেশে কাজ করছে। তারা আমাদের পুরনো বন্ধু। আমাদের এই সমস্যার জন্য যে যে সহযোগিতা দরকার তারা তা দেবে।’

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...