প্রকাশিত: ৩০/০৬/২০১৬ ৯:৫০ এএম

মোজাম্মেল হক বাহার,শামলাপুর::
টেকনাফ বাহারছড়া ইউনিয়নের শিলখালী গ্রামে গলায় ফাঁস লাগিয়ে সেতেরা আক্তার (১৬) নামক এক মহিলা আÍহত্যা করেছে। সেতেরা স্থানীয় মৃত আবু তালেবের পুত্র আব্দুচ্ছালামের স্ত্রী। বাহারছড়া তদন্তকেন্দ্রের ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শণ করেন এবং নিহত সেতেরাকে ময়না তদন্তের জন্য টেকনাফ থানায় প্রেরণ করেন। গত ২৯ জুন বিকাল ২ঘটিকার সময় শিলখালী নয়াবাজার এলাকায় ঘটনাটি ঘটে। এ ব্যাপারে আব্দুচ্ছালামের বড় ভাইয়ের স্ত্রী কহিনুর আক্তারের কাছে জানতে চাইলে তিনি জানান ঘটনার দিন সেতেরার স্বামী আব্দুচ্ছালাম এলাকায় ছিলনা। আব্দুচ্ছালাম ১০দিন পূর্বে মায়ের মৃত্যুর খবর শুনে দুবাই থেকে দেশে আসে। সেতেরা এবং তার স্বামী আব্দুচ্ছালাম গত ২৮ জুন কক্সবাজার থেকে শপিংও করে । ২৯ জুন ঘটনার ২ঘন্টা পূর্বে সেতেরা নিজ শোয়ার কক্ষে ঘুমাতে যাই। এদিকে জুহুরের আযান হয়ে গেলে কহিনুর সেতেরাকে নামাজ পড়তে ডাকে। এ সময় সেতেরার কোন রকম সাড়া শব্দ না পেলে কহিনুর বিষয়টি নিজ স্বামী আব্দুল মাবুদকে অবহিত করে। পুরো আধা ঘন্টা ধরে ডাকাডাকি করার পরও সেতরার কোন সাড়া না পেয়ে কহিনুর এবং আব্দুল মাবুদ দরজা ভেঙ্গে সেতেরার শোয়ার কক্ষে ঢুকলে কহিনুরকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান তারা। তবে নিহত কহিনুরের চাচার মুখে শুনা যায় ভিন্ন সুর। তিনি জানান কহিনুর নিজে আÍহত্যা করেনি। তাকে মেরে ফেলে আÍহত্যার নাটক সাজানো হয়েছে। তিনি আরো বলেন ঘটনা ঘটেছে ২টার সময় আর এলাকাবাসী জেনেছে ৫টায়। নির্ভরযোগ্য সূত্রে জানা যায় আব্দুচ্ছালাম নাকি পরকীয়া প্রেমের সাথে লিপ্ত ছিল। এ নিয়ে এলাকায় নানান জন নানান মন্তব্য পোষণ করেছেন।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer