ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৯/০৮/২০২৬ ৯:৪৮ এএম

টেকনাফের ওসিকে কনস্টেবলের মতোও মনে হয় না” এমন বক্তব্য দেয়ায় টেকনাফ উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল কাইয়ুমকে শোকজ করেছে কেন্দ্রীয় যুবদল।

​রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে উদ্দেশ্য করে শিষ্টাচার বহির্ভূত মন্তব্য করা এবং সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আব্দুল কাইয়ুমকে এই কারণ দর্শানো (শোকজ) নোটিশ দেয়া হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে যুগ্ম সাধারন সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া এই নোটিশ জারি করে।

​৮ আগস্ট ২০২৬ তারিখে ইস্যু করা এই কারণ দর্শানো নোটিশে বলা হয়েছে, উপজেলা যুবদলের আহ্বায়কের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সম্পর্কে শিষ্টাচারবহির্ভূত বক্তব্য প্রদান সংগঠনবিরোধী আচরণের শামিল। এহেন কর্মকাণ্ডের কারণে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ৪৮ (আটচল্লিশ) ঘণ্টার মধ্যে যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপির সম্মুখে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

পাঠকের মতামত

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...

উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ ও দায়িত্ব হস্তান্তর

সাংবাদিকতায় ঐক্য, পেশাগত দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতার প্রত্যয় নিয়ে কক্সবাজারের উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ ...
Single Page Footer