প্রকাশিত: ২৫/০৬/২০১৬ ৬:২০ পিএম

TEKNAF-1উখিয়া নিউজ ডটকম::

টেকনাফে ঘুমন্ত বড় জা কে খুনের ঘটনায় আটক আসামী ছোট জা হাছিনার মৃত্যু হয়েছে। ২৫ জুন শনিবার দুপুর ২ টায় পুলিশ হেফাজতে কক্সবাজার সদর হাসপাতালে তার মৃত্যু ঘটে বলে পারিবারিক সুত্রে জানা গেছে। সে জাদীমুরা এলাকার মোঃ ইউনুছের স্ত্রী হাছিনা (২৮)।

গত ২৩ জুন বৃহস্পতিবার সেহেরীর পর ঘুমন্ত বড় জা মরিয়মকে ছুরিকাঘাতে হত্যা করে এই ছোট জা হাছিনা। ঘটনাস্থল থেকে জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছিল। পরে সে অসুস্থ হয়ে পড়লে কক্সবাজার সদর হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসা দেয়া হচ্ছিল।

এদিকে স্থানীয় সুত্রে জানা গেছে, বহুদিন ধরে হাছিনা ও তার স্বামী মোঃ ইউনুছের মধ্যে পারিবারিক কলহ সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে বিচ্ছেদ ঘটে। এ সংক্রান্ত বিষয়ে ইউপি পরিষদে কয়েকবার বৈঠক চলে। সর্বশেষ গত বুধবার বিচারে চুড়ান্তভাবে বিবাহ বিচ্ছেদ হয়। তবে বিচারকদের কাছে বড় জা’র সাথে ইউনুছের পরকিয়ার কথা বলেছিলেন হাছিনা। কিন্তু বিচারকগণ দীর্ঘ তদন্ত সাপেক্ষে এধরনের কোন প্রমান না পাওয়ায় স্বামী ইউনুছের পক্ষে রায় দেন। এই বিচ্ছেদের বিষয়টি বড় জা নিহত মরিয়ম ঘটিয়েছে মনে করে ছোট ঝা হাছিনা ক্ষোভের কারনে এ ঘটনাটি ঘটাতে পারে বলে ধারনা করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, বড় জা মরিয়মকে হত্যার ঘটনায় ছোট জা হাছিনাকে একমাত্র আসামী করে স্বামী মোঃ ইলিয়াছ টেকনাফ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছিল।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ আবদুল মজিদ পুলিশ হেফাজতে থাকাকালীন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাছিনার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer