প্রকাশিত: ৩১/০৫/২০১৬ ৮:২০ এএম

শাহীনশাহ, টেকনাফ

টেকনাফের বাহারছড়ায় ইউনিয়ন পরিষদে মাতৃকল্যাণ ভাতাভোগিদের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে বেসরকারী সংস্থা হেলথ কক্স। ৩০ মে সকাল ১০ টায় পরিষদের হলরুমে ৩০ জন মাদের নিয়ে শুরু হয়। বিকাল ৩ টা হতে না হতেই পশিক্ষণটি শেষ হয়ে যায়। প্রশিক্ষণটি পরিচালনা করেন হেলথ কক্সের কর্মী রফিকুল ইসলাম। জানা গেছে, মহিলা বিষয়ক অধিদপ্তরের সহায়তায় বেসরকারী সংস্থা হেলথ কক্স ৫ দিন ব্যাপী প্রসব পরবর্তী ও গর্ভবতী ষাটজন মাদের নিয়ে প্রশিক্ষণটি আয়োজন করা এবং প্রতি অংশগ্রহণকারীর দৈনিক ৪০ টাকা করে ভাতার সুবিধা রয়েছে। কিন্তু ওই কর্মী পাঁচ দিনের পরিবর্তে একদিনে ৩০ জন অংশগ্রহণকারীদের নিয়ে প্রশিক্ষণটি শেষ করে। জানতে চাইলে হেলথ কক্সের কর্মী রফিকুল ইসলাম বলেন, ৩১ জন নিয়ে প্রশিক্ষণটি করা হয়। পাশাপাশি বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাঁচ দিনের প্রশিক্ষণ একদিনে শেষ হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি। সংবাদের সত্যতা নিশ্চিত করে বাহারছড়া ইউনিয়ন পরিষদের সচিব শেখ ফরিদুল অলম বলেন, অনিয়ম ও দূর্নীতির মধ্য দিয়ে ৩০ জন অংশগ্রহণকারীদের ভাতা প্রদান করে বাকি টাকা পকেটস্থ করেছে বলে জানান । এ বিষয়ে টেকনাফ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আলমগীর কবির বলেন, মহিলাদের সুবিধার্থে একদিনে করা হয়েছে। তবে অনিয়ম হলে পুনরায় প্রশিক্ষণটি করা হবে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...